সাগর-দুয়ারে ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস
সাগর-দুয়ারে ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস
ভোরের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও, সকালের দিকে বেলা গড়ানোর সময় থেকেই মুষলধারায় বৃষ্টি হয়েছে কলকাতা ও আশপাশের এলায়া। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি কোথাও টানা হয়নি। কিছুক্ষণ পরেই ফের শুরু। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের কারণেই এই পরিস্থিতি।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪-৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। রবিবার নাগাদ আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায়।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার জন্য আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.২ (২৫.৩)
বালুরঘাট ২৬.৮ ( ২৭.৮)
বাঁকুড়া ২৪.২ (২৬.২)
ব্যারাকপুর ২৮ (২৭ )
বহরমপুর ২৪.৬ ( ২৫.৪ )
বর্ধমান ২৪.৬ ( ২৫.২)
ক্যানিং ২৫.৬ (২৩.৪ )
কোচবিহার ২৫.১ (২৬.৮ )
দার্জিলিং ১৬ (১৬.৪)
দিঘা ২৬.৭ (২৮)
কলকাতা ২৭.৪ (২৫.৭)
মালদহ ২৭.২ (২৬)
পানাগড় ২৬.৪ ( ২৭.৬)
পুরুলিয়া ২৩.১ (২৫.১ )
শিলিগুড়ি ২৭.২ ( ২৬.১)
শ্রীনিকেতন ২৬.২ (২৫.৫)

দেশের আবহাওয়া
সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে তা নিম্নচাপের আকারে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করছে। এরসঙ্গে থাকা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা পরবর্তী ২৪ ঘন্টায় আরও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরের ওপর এবং সংলগ্ল এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
অন্যদিকে মৌসুমী অক্ষরেথা তার স্বাভাবিক অবস্থানে রয়েছে। যা রাজস্থানের গঙ্গানগর, নার্নাউল হয়ে মধ্যপ্রদেশের ওপরে থাকা নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে বারানসী, পটনা, শান্তিনিকেতন হয়ে দক্ষিণপূর্ব থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পূর্বসামী স্বাভাবিক অবস্থানের থেকে উত্তর দিকে সরতে শুরু করতে পারে ৭ অগাস্ট নাগাদ।
এর জেরে পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে, ৫ অগাস্টের মধ্যে। তবে তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।
উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় বর্তমানে যে বৃষ্টি চলছে তা চলতে থাকবে। তবে ৫ অগাস্টের মধ্যে উত্তরাখণ্ডের ভারী বৃষ্টির সম্ভাবনা।
৫ অগাস্টের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সতর্কবার্তায় বলেছে ৭ অগাস্ট থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণভারেতর বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি কমে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা চলতে থাকবে। আগামী ৪-৫ দিনের জন্য একই পরিস্থিতি চলবে মধ্য ভারত, মহারাষ্ট্র এবং গুজরাতেও।












Click it and Unblock the Notifications