জন্মাষ্টমীতে সকাল থেকে আকাশের মুখ ভার, হবে কি ভারী বৃষ্টি? বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বভাস একনজরে

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সকাল থেকে আকাশের মুখ ভার। কোনও কোনও জায়গায় মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। সঙ্গে অধিক জলীয় বাষ্পজনিত অস্বস্তি বজায় রয়েছে। গরম কিছুটা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্ট

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সকাল থেকে আকাশের মুখ ভার। কোনও কোনও জায়গায় মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। সঙ্গে অধিক জলীয় বাষ্পজনিত অস্বস্তি বজায় রয়েছে। গরম কিছুটা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর (weather office) ।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাততভাবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে ১ সেপ্টেম্বরের পরে উত্তরবঙ্গ এবং সিকিমে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে এখনও পর্যন্ত বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। পাশাপাশি আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অন্যদিনের মতোই আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫
বালুরঘাট ২৬.২
বাঁকুড়া ২৫.৭
ব্যারাকপুর ২৫.৮
বহরমপুর ২৫.৪
বর্ধমান ২৪.৬
ক্যানিং ২৬
কোচবিহার ২৬.৬
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৬.৮
কলকাতা ২৭.১
মালদহ ২৭.৬
পানাগড় ২৭
পুরুলিয়া ২৫.১
শিলিগুড়ি ২৫
শ্রীনিকেতন ২৬

নিম্নচাপের সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত

নিম্নচাপের সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত

দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপরে থাকা নিম্নচাপটি বর্তমানে ছত্তিশগড়ের দক্ষিণ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এর সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা, ভোপাল এবং ছত্তিশগড়ের নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে বিশাখাপত্তনম হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে, যা আগামী ৩-৪ দিন ওই একই জায়গায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+