বঙ্গোপসাগরে ফের তৈরি নিম্নচাপ, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
শেষ পর্যন্ত বৃষ্টি কমায় স্বস্তি উত্তরবঙ্গে। তবে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। কলকাতার আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়
শেষ পর্যন্ত বৃষ্টি কমায় স্বস্তি উত্তরবঙ্গে। তবে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। কলকাতার আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ অগাস্ট সোমবারের মধ্যে কেবলমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ অগাস্ট রবিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ
কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫ (২৫)
বালুরঘাট ২৬.৪ (২৬.৬)
বাঁকুড়া ২৫.৯ (২৫)
ব্যারাকপুর ২৫.৬ (২৫.৪)
বহরমপুর ২৫.৬ (২৫.৪)
বর্ধমান ২৫.২ (২৪.৮)
ক্যানিং ২৬ (২৩.৬)
কোচবিহার ২৫.৩ (২৫.৩)
দার্জিলিং ১৬ (১৬)
দিঘা ২৬.২ (২৫.৩)
কলকাতা ২৬.৪ (২৫.৫)
মালদহ ২৬.৩ (২৬.৮)
পানাগড় ২৬.৪ (২৫)
পুরুলিয়া ২৪.৬ (২৪.১)
শিলিগুড়ি ২৪.৩ (২৫)
শ্রীনিকেতন ২৬ (২৫.২)

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ
আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের অদূরে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে ওই দুটি রাজ্যে। এছাড়াও মৌসুমী অক্ষরেখার পূর্বের অংশ তার স্বাভাবিক অবস্থানের থেকে দক্ষিণ দিকে অবস্থান করছে এবং এই নিম্নতাপ কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications