আবহাওয়ার খবর: মেঘলা আকাশে শীতের প্রস্তুতি! কতটা নামতে চলেছে বাংলার তাপমাত্রা, একনজরে পূর্বাভাস

আবহাওয়ার খবর: মেঘলা আকাশে শীতের প্রস্তুতি! কতটা নামতে চলেছে বাংলার তাপমাত্রা, একনজরে পূর্বাভাস

কলকাতার আশপাশের এলাকায় এদিন মাঝে মধ্যেই দেখা গিয়েছে হাল্কা মেঘের আনাগোনা। সঙ্গে কিছুটা অস্বস্তির গরম রয়েছে। তবে আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষের দিকে রাতের তাপমাত্রা নামতে পারে আর ভোরের দিকে শীতের আমেজ থাকবে। পাশাপাশি উপকূলের জেলাগুলির হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৯ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দিন কয়েকদি দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। ভোরের দিকে শীতের আমেজের সঙ্গে বিভিন্ন জায়গায় কুয়াশা থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে রাতের তাপমাত্রা খানিক নামতে পারে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। দিনের তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও ভোরের দিকে হাল্কা শীতের আমেজ এবং সঙ্গে কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হবে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২২.৪
বালুরঘাট ২২.৬
বাঁকুড়া ২২.৩
ব্যারাকপুর ২৪.২
বহরমপুর ২২.৪
বর্ধমান ২২.৬
ক্যানিং ২৫.৪
কোচবিহার ১৯.৩
দার্জিলিং ১০.৬
দিঘা ২৪.১
কলকাতা ২৪.৪
মালদহ ২৪.৪
পানাগড় ২২.৫
পুরুলিয়া ২১.১
শিলিগুড়ি ১৯.৮
শ্রীনিকেতন ২২.১

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ থেকে বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ থেকে বৃষ্টি

আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ বঙ্গাপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যা আগামী তিনদিনে পশ্চিম দিকে অগ্রসর হবে। পূবালি হাওয়ার একটি রেখাও হয়েছে এই নিম্নচাপের সঙ্গে। যার জেরে উপকূল তামিলনাড়ুতে ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল অন্ধ্র এবং কর্নাটকে এই সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া আগামী ৫-৬ দিন বাকি দেশের আবহাওয়া শুকনো থাকবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+