নিম্নচাপ ঘনিয়ে আসার আগে তাপমাত্রা বৃদ্ধি, কলকাতা-সহ ১০ জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা
নিম্নচাপ ঘনিয়ে আসছে। তবে তার আগে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। আর মঙ্গলবারে বেশি সংখ্যক জেলায় অতিভারী বৃষ্টি হতে প
নিম্নচাপ ঘনিয়ে আসছে। তবে তার আগে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। আর মঙ্গলবারে বেশি সংখ্যক জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলেছে আবহাওয়া অফিস (weather office)।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বর্ষা এখনও বিদায় না হওয়ায় সব জেলারই কোথাও না কোথাও জায়গায় বর্ষার বৃষ্টি অর্থাৎ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। আপাতত আগামী ২-৩ দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে রবিবার একমাত্র পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ওই সময় কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন দুয়েক দিনেতর তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত পাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা । দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা
মৎস্যজীবীদের প্রতি দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির কারণে ২৫ সেপ্টেম্বর থেকে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৪৫ কিমি । সেই কারণে মৎস্যজীবীদের উদ্দেশে বলা হয়েছে, তাঁরা যেন এইদিন থেকেই গভীর সমুদ্রে মাছ ধরলে না যান। পরবর্তী সময়ে তাঁদের সমুদ্রে যাত্রার জন্য নির্দেশিকা দেওয়া হবে।

সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা
সাধারণ মানুষের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে নদীতে জলস্তর বাড়বে। পুরএলাকর নিচু জায়গাগুলিতে জলের স্তর বাড়তে পারে। জমিতে থাকা ফসলের ক্ষতি হতে পারে। কাঁচা রাস্তারও ক্ষতি হতে পারে। এছাড়াও বজ্রপাতের সময় পাকা বাড়িতে আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪.৮)
বালুরঘাট (২৭.১)
বাঁকুড়া (২৫)
ব্যারাকপুর (২৫.৪)
বহরমপুর (২৫.৬)
বর্ধমান (২৪.৬)
ক্যানিং (২৪.৪)
কোচবিহার (২৫.১)
দার্জিলিং (১৫)
দিঘা (২৬.২)
কলকাতা (২৫.৮)
মালদহ (২৭.৬)
পানাগড় (২৫.৮)
পুরুলিয়া (২৫.১)
শিলিগুড়ি (২৪.৬)
শ্রীনিকেতন (২৫.৮)

মৌসুমী অক্ষরেখা
মৌসুমী অক্ষরেখা এখনও তার দক্ষিণে অবস্থান করছে। আগামী দিন পাঁচেক সেই জায়গাতেই অবস্থান করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব আরবসাগরের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে শাজাপুর, জব্বলপুর, সম্বলপুর হয়ে দক্ষিণই পূর্ব দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশের আবহাওয়া
বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের মধ্যে দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আগামী ১২ ঘন্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।
উত্তর-পূর্ব আরবসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যেটির অভিমুখ পাকিস্তানের দিকে।
আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছড়িশগড়ে যেমন বৃষ্টির পরিমাণ বাড়বে, ঠিক তেমনেই বৃষ্টির পরিমাণ বাড়বে কেরল ও মাহেতেও।












Click it and Unblock the Notifications