আবহাওয়ার খবর: বর্ষা বিদায়ের পরে ঘূর্ণাবর্তের পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি, বাংলার বিভিন্ন জেলায় পূর্বাভাস

সকাল থেকে আকাশ পরিষ্কার। রাজ্য জুড়েই হেমন্তের আমেজ। কোথাও কোথাও সকালে হাল্কা কুয়াশা (fog) দেখা যাচ্ছে। ভোরের দিকে হাল্কা শীতের অনুভূতিও মিলছে কোথাও কোথাও। দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে

সকাল থেকে আকাশ পরিষ্কার। রাজ্য জুড়েই হেমন্তের আমেজ। কোথাও কোথাও সকালে হাল্কা কুয়াশা (fog) দেখা যাচ্ছে। ভোরের দিকে হাল্কা শীতের অনুভূতিও মিলছে কোথাও কোথাও। দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া (weather) অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়াও সমতলের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। এর পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ অক্টোবার বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন দিন কিংবা রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 দক্ষিণবঙ্গে আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৬ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ অক্টোবর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়াও আগামী ৪-৫ দিন দিন কিংবা রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২২.৬

বালুরঘাট ২১.৮
বাঁকুড়া ২২.২
ব্যারাকপুর ২৪.২
বহরমপুর ২৩
বর্ধমান ২৩.৪
ক্যানিং ২৪.৪
কোচবিহার ১৯.৯
দার্জিলিং ১১
দিঘা ২৩.৭
কলকাতা ২৩.৬
মালদহ ২৪
পানাগড় ২২.৫
পুরুলিয়া ১৯.১
শিলিগুড়ি ১৯
শ্রীনিকেতন ২১.৮

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার আনাগোনা

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার আনাগোনা

বাংলা থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে একের পর পশ্চিমী ঝঞ্ঝা আসতে শুরু করেছে। লাদাখ, হিমাচল প্রদেশ কিংবা উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় বরফ পড়তে শুরু করেছে। পাশাপাশি লাদাখ, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, হিমাচল প্রদেশে একদফা বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+