Weather Update: উত্তরাখণ্ডে ধসে মৃত্যু বেড়ে ৩৮, আটকে একাধিক বাঙালি পর্যটক
সারা রাত বৃষ্টির পরেও সকাল থেকে বৃষ্টি কলকাতা-সহ আশপাশের এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। অন্যদিকে এদিন থেকেই বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গে। বুধব
সারা রাত বৃষ্টির পরেও সকাল থেকে বৃষ্টি কলকাতা-সহ আশপাশের এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। অন্যদিকে এদিন থেকেই বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গে। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর (Weather Office) ।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা, ২০ অক্টোবর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ অতি প্রবল বৃষ্টি হতে পারে। আর অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। যে কারণে হিমালয় সংলগ্ন পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই দক্ষিণা বায়ুর প্রভাব শুধু উত্তরবঙ্গেই নয়, উত্তর-পূর্ব ভারতেও পড়েছে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২০ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরি্মাণ কমে গেলেও মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.৫ (২৩.৭)
বালুরঘাট ২৫.৮ (২৬.৮)
বাঁকুড়া ২৩.৯ (২৩.৪)
ব্যারাকপুর ২৪.২ (২৪.৮)
বহরমপুর ২৩ (২৩.২)
বর্ধমান ২২ (২৩.৬)
ক্যানিং ২৩.৪ (২৩.৬)
কোচবিহার ২৫ (২৬.১)
দার্জিলিং ১২.৭ (১৫.৫)
দিঘা ২৩.৮ (২৪)
কলকাতা ২৪.১ (২৪.৬)
মালদহ ২৪.৭ (২৫.৬)
পানাগড় ২৫.১ (২৫)
পুরুলিয়া ২৩.১ (২৩.৫)
শিলিগুড়ি ২৩.৪ (২৪.৬)
শ্রীনিকেতন ২৪.৪ (২৩)












Click it and Unblock the Notifications