রাজ্যের ৮ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া একনজরে

মাঝে মধ্যেই কিছুক্ষণের জন্য বৃষ্টি, আবার তা কমেও যাচ্ছে। রাত থেকেই এমন পরিস্থিতি কলকাতা ও আশপাশের এলাকায়। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে

মাঝে মধ্যেই কিছুক্ষণের জন্য বৃষ্টি, আবার তা কমেও যাচ্ছে। রাত থেকেই এমন পরিস্থিতি কলকাতা ও আশপাশের এলাকায়। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে।

 উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ অগাস্ট শনিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে শক্তিশালী যে দক্ষিণা বাতাস যাচ্ছে, তা এদিন পর্যন্ত বজায় থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ অগাস্ট শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোন জেলাতেই এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.৯ (২৪.৮)
বালুরঘাট ২৬.৬ (২৫.৮)
বাঁকুড়া ২৫.৯ (২৫.৭)
ব্যারাকপুর ২৫.৬ (২৬.৪)
বহরমপুর ২৫.৪ (২৫.২)
বর্ধমান ২৫ (২৫.৪)
ক্যানিং ২৬ (২৫)
কোচবিহার ২৬.৫ (২৬.৬)
দার্জিলিং ১৬.৪ (১৬.৩)
দিঘা ২৫.২ (২৬.৪)
কলকাতা ২৫.৫ (২৬)
মালদহ ২৬.৯ (২৭)
পানাগড় ২৭ (২৬.৬)
পুরুলিয়া ২৫.১ (২৫.১)
শিলিগুড়ি ২৫.১ (২৪.৯)
শ্রীনিকেতন ২৬.৬ (২৬.৪)


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+