কলকাতা-সহ ৫ জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে আকাশ মেঘলা। রাতের দিকে কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তবে সকাল থেকে গুমোট গরম। বাতাসে জলীয় বাষ্পের প্রভাব বেশি থাকাতেই এই পরিস্থিতি। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে আগামী দু- থেকে তিন ঘন্টা
সকাল থেকে আকাশ মেঘলা। রাতের দিকে কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তবে সকাল থেকে গুমোট গরম। বাতাসে জলীয় বাষ্পের প্রভাব বেশি থাকাতেই এই পরিস্থিতি। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে আগামী দু- থেকে তিন ঘন্টার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
এদিন পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছেই নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ অগাস্ট বুধবার সকালের মধ্যে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ
কলকাতা ও আশপাশের এলাকার জন্য আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.২ (২৫.৮)
বালুরঘাট (২৬.৮)
বাঁকুড়া ২৬.৬ ( ২৬.৪)
ব্যারাকপুর ২৭.৪ ( ২৭.২)
বহরমপুর ২৫.৬ ( ২৪.৮)
বর্ধমান ২৪.৪ (২৫)
ক্যানিং ২৬ (২৮.৪)
কোচবিহার ২৭.১ ( ২৭)
দার্জিলিং ১৬.৫ ( ১৬.২)
দিঘা ২৬.৭ ( ২৬.৫)
কলকাতা ২৭.২ (২৮)
মালদহ ২৭.৩ ( ২৭.২)
পানাগড় ২৪.৮ (২৭ )
পুরুলিয়া ২৫.১ (২৫.৪)
শিলিগুড়ি ২৪.৬ ( ২৫.১)
শ্রীনিকেতন ২৬.৩ (২৫.২)












Click it and Unblock the Notifications