Weather Update: পুজোর শেষ তিনদিনে বাধা হয়ে দাঁড়াতে পারে বর্ষাসুর! একনজরে দুর্গা ষষ্ঠীতে বাংলার আবহাওয়া

Weather Update: পুজোর শেষ তিনদিনে বাধা হয়ে দাঁড়াতে পারে বর্ষাসুর! একনজরে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া

সকাল থেকে আকাশ পরিষ্কার। ষষ্ঠীর সকাল থেকেই অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন পরিষ্কার আবহাওয়াকে (weather) সঙ্গী করে। তবে আবহাওয়া এই পরিস্থিতি মঙ্গলবারও বজায় থাকবে। তবে বুধবার অষ্টমীর সকাল থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। পাশাপাশি ওই সময়ের মধ্যেই রাজ্যের কোনও কোনও অংশ থেকে বর্ষা বিদায়ও শুরু হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গে আবহাওয়া

উত্তরবঙ্গে আবহাওয়া

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ অক্টোবর বুধবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে ১৩ অক্টোবর অষ্টমীর দিন সকালের পর থেকে উপকূলবর্তী জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি-সহ সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নবমীর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এই কটি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দশমীর দিনই চলবে বৃষ্টি। তবে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

ষষ্ঠীর সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.৯
বালুরঘাট ২২.৬
বাঁকুড়া ২৪.৩
ব্যারাকপুর ২৬.৮
বহরমপুর ২৫.৪
বর্ধমান ২৪.৬
ক্যানিং ২৭
কোচবিহার ২৩
দার্জিলিং ১৫
দিঘা ২৬.২
কলকাতা ২৬.৭
মালদহ ২৬.৮
পানাগড় ২৪.৯
পুরুলিয়া ২৩.১
শিলিগুড়ি ২৪.৬
শ্রীনিকেতন ২৪.৬

রাজ্য থেকে বর্ষা বিদায় আসন্ন

রাজ্য থেকে বর্ষা বিদায় আসন্ন

এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্য থেকে বর্ষায় বিদায়ের পালা চলছে। বর্ষা বিদায়ের রেখা এই মুহূর্তে রয়েছে মোতিহারি, গয়া, ডালটনগঞ্জ, অম্বিকাপুর, মান্দলা, ইন্দোর, গান্ধীনগর, রাজকোট, পোরবন্দরের ওপরে। পাশাপাশি গুজরাতের বেশ কিছু অংশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশ, ঝাড়খণ্ড, বিহার থেকেও বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মহারাষ্ট্রের কিছু অংশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ থেকে আগামী দুদিনের মধ্যে বর্ষা বিদায় শুরু হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী ৩৬ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তরের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে পরবর্তী ৪-৫ দিনে। যার জেরে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে ওইসব জায়গায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+