ফের ঘূর্ণাবর্তের সঙ্গে শৈত্যপ্রবাহ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

ফের ঘূর্ণাবর্তের সঙ্গে শৈত্যপ্রবাহ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

বুধবার ন্যূনতম তাপমাত্রা (temperature) বাড়ল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা বেড়ে হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে শীতের আমেজ বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

শৈত্যপ্রবাহ চলছে

শৈত্যপ্রবাহ চলছে

ওড়িশার দু-একটি জায়গায় শৈত্যপ্রবাহ চলছে। অন্যদিকে বিহারে রয়েছে কুয়াশার দাপট। এছাড়া সমতলে আবহাওয়া শুকনো রয়েছে। পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। তবে উত্তরবঙ্গের দু-একটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে। সমতেল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওড়িশার ফুলবনিতে, ৭ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী তিন থেকে চারদিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে কুয়াশার তেমন কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চারদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩.১ (১১)
বালুরঘাট ১০.৬ (১১.৮)
বাঁকুড়া ১৩.৮ (১১.৫)
ব্যারাকপুর ১১.৩ ( ১০.১)
বহরমপুর ১৪ (১৩.৪)
বর্ধমান ১৩.৪ (১৩.২)
ক্যানিং ১৩ (১১.৬)
কোচবিহার ৮.৬ (৮.৩)
দার্জিলিং ৬ (৭.৪ )
দিঘা ১৪ (১২.৫)
কলকাতা ১৪.৬ (১৩.২)
মালদহ ১৫.৩ (১৪.৩)
পানাগড় ১১.৬ ( ৯.৫)
পুরুলিয়া ১২.১ (১০.১)
শিলিগুড়ি ৯.৫ (৮.৬)
শ্রীনিকেতন ১২.৪ (৯.৮ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+