অতিভারী বৃষ্টির তোড় আসতে চলেছে বাংলার কোন কোন জেলায়! আবহাওয়ার পূর্বাভাস একনজরে

এমনিতেই গত ৪৫ বছরের রেকর্ডভাঙা বৃষ্টিতে নাজেহাল বাংলা। তারওপর কখন দক্ষিণ , তো কখনও উত্তরবঙ্গে পর পর নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস উঠে আসছে। এমন পরিস্থিতিতে রাজ্যে আবহাওয়ার পূর্বাভাস কী বলছে , দেখে নেওয়া যাক।

রবিবার থেকে বাড়বে বৃষ্টি!

রবিবার থেকে বাড়বে বৃষ্টি!

আবহবিদরা জানিয়েছেন, রবিবার থেকে প্রবল পরিমাণে বৃষ্টি বাড়তে থাকবে রাজ্যে। তবে তা মূলত উত্তরবঙ্গেই বেশি দেখা যাবে। ফলে এবার ঝড় বৃষ্টির ফোকাসে উত্তরবঙ্গ। এদিকে, গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ থেকে একটু একটু করে কমেছে বৃষ্টির দাপট।

 উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে এখন নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার অবস্থান। যার জেরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। দক্ষিণের তুলনায় এবার ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত থাকবে বলে খবর।

উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির আশঙ্কা

উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির আশঙ্কা

উত্তরবঙ্গের ৫ জেলায় আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাত আগামী কয়েকদিন হবে বলে খবর।

কলকাতার তাপমাত্রা আজ

কলকাতার তাপমাত্রা আজ

আজ শহরের তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বেলার দিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। রাতের দিকেও মেঘের মলাট খানিকটা জড়িয়ে রাখতে পারে আকাশকে।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া, পুরুলিয়াতে এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বেশ কয়েকটি জায়গায় দক্ষিণবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+