ভ্যালেন্টাইন্স ডে তে আকাশের মুখ থাকবে ভার! শীতের বিদায়কালে আবহাওয়ার রিপোর্ট একনজরে
কখনও সিঙ্গলস, কখনও বৃষ্টিকে নিয়ে ডাবলস খেলে শীত কার্যত বাংলায় ব্যাপক দাপট দেখিয়েছে। তবে আইএমডি সূত্রের খবর শীতের দাপটেও ২০২১ সালের জানুয়ারিতে সেভাবে ঠান্ডা পড়েনি। বরং ২০২১ সালের জানুয়ারি মাস উষ্ণতায় রেকর্ড গড়েছে! এমন অবস্থায় বসন্ত এসে যেতেই , শীত প্যাভিলিয়ন ফেরত যাচ্ছে বলে খবর।

পশ্চিমীঝঞ্ঝা ও তুষারপাত
জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় তুষার পাতের সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তরাংশের বেশ কিছু এলাকায় বরফপাতের সম্ভাবনাও থেকে যাচ্ছে বলে খবর। এমন এক পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর, লাদাখ,হিমাচল প্রদেশের কিছু জায়গায় বরফপাতের সম্ভাবনা থাকছে। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের জেলাগুলিতে আপাতত নেই।

কলকাতায় শীত কি প্যাভিলিয়নের দিকে!
আপাতত বেলা গড়াতেই ভারী বা চাদর গায়ে রাখতে পারা যাচ্ছে না কলকাতায়। বেশ টের পাওয়া যাচ্ছে যে শীত উধাও হচ্ছে। রাত ঠান্ডা হলেও কল্লোলিনী তিলোত্তমার দিন অত্যন্ত গরম। বৃহস্পতিবার সকালেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বাড়ল।

কলকাতায় তাপমাত্রা ৩০ ডিগ্রি পর্যন্ত যেতে পারে!
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৫ ডিগ্রিতে। সপ্তাহান্তে সর্বোচ্চ তাপমাত্রা চড়তে পারে ৩০ ডিগ্রি পর্যন্ত। সপ্তাহ শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। ফলে উষ্ণ ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করাই সম্ভবত কলকাতাবাসীর কপালে থাকছে!

ভ্যালেন্টাইন্স ডে তে আকাশের মুখ ভার!
১৪ ফেব্রুয়ারি রবিবার ভ্যালেন্টাইন্স ডে । তারপর রয়েছে সরস্বতী পুজো। এদিকে, আবহাওয়া দফতর বলছে সপ্তাহ শেষে আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৯৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৩.৭
বালুরঘাট ১৬.০
বালুরঘাট ১০.৪
বাঁকুড়া ১৪.১
ব্যারাকপুর ১২.৫
বহরমপুর ১৪.০
বর্ধমান ১৪.০
দার্জিলিং ৫.০
মালদা ১৫.৭
পুরুলিয়া ১২.১
কৃষ্ণনগর ১৩.৪
শ্রীনিকেতন ১৩.৪












Click it and Unblock the Notifications