জেলায় জেলায় বৃষ্টি, রয়েছে ঘূর্ণাবর্ত! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা

জেলায় জেলায় বৃষ্টি, রয়েছে ঘূর্ণাবর্ত! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা

বুধবার কলকাতায় বেশিরভাগ সময়েই ঝলমলে আকাশ। তবে কোনও কোনও সময় আকাশ মেঘলা থাকতে দেখা গিয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে বুধবার বিকেল থেকে সন্ধের দিকে নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে।

মৌসুমী বায়ুর অবস্থান

মৌসুমী বায়ুর অবস্থান

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঝাড়খণ্ড, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। অন্যদিকে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং অসমের ওপরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় সেরকম কোনও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোথাও। তবে হাল্কা বৃষ্টি হতে পারে। সপ্তাহ শেষে (শনিবার ও রবিবার) উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়।

আসানসোল ২৫.৭
বালুরঘাট ২৬.৪
বাঁকুড়া ২৭.১
ব্যারাকপুর ২৬.৫
বহরমপুর ২৬.২
বর্ধমান ২৬
ক্যানিং ২৬.৬
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৫
দিঘা ২৬.৮
কলকাতা ২৭
মালদহ ২৬.৬
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৪
শ্রীনিকেতন ২৭

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+