রাজ্যের ওপর এখনও মৌসুমী বায়ুর অবস্থান! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আর কোন সতর্কবার্তা আবহাওয়া দফতরের

রাজ্যের ওপর এখনও মৌসুমী বায়ুর অবস্থান! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আর কোন সতর্কবার্তা আবহাওয়া দফতরের

সকাল থেকেই আকাশ মেঘলা। দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় সামান্য বৃষ্টিও হয়েছে। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাঁসফাঁস অবস্থা। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২ ঘন্টার মধ্যে নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

মৌসুমী বায়ুর অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর

মৌসুমী বায়ুর অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। এছাড়াও তা সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরও অবস্থান করছে। পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত থেকে তৈরি অক্ষরেখা অবস্থা করছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোথাও। তবে হাল্কা বৃষ্টি যে কোনও জায়গায় হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতি ও শুক্রবার নাগাদ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.৯
বালুরঘাট ২৪.৮
বাঁকুড়া ২৬.৪
ব্যারাকপুর ২৬.৯
বহরমপুর ২৬.৪
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৫.২
দার্জিলিং ১৪.৪
দিঘা ২৬.৩
কলকাতা ২৭.৫
মালদহ ২৫.৬
পুরুলিয়া ২৪.৪
শিলিগুড়ি ২৩
শ্রীনিকেতন ২৫.৯

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+