উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি! আবহাওয়ার রিপোর্টে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আর কোন সতর্কবার্তা
উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি! আবহাওয়ার রিপোর্টে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আর কোন সতর্কবার্তা
উত্তরবঙ্গের তিন জেলাকে বাদ দিলে, আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আগামী ২৪ ঘন্টায়। তবে অস্বস্তিসূচক আবহাওয়া বজায় থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২.২ এবং ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণাবর্ত রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এছাড়াও মৌসুমী অক্ষরেখা রোহতক, বারানসি, ভাগলপুর, বর্ধমান, দিঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৮
বাঁকুড়া ২৪.৮
ব্যারাকপুর ২৪.১
বহরমপুর ২৬
বর্ধমান ২৪.৬
ক্যানিং ২৪.৬
কোচবিহার ২৩.৩
দার্জিলিং ১৩.৪
দিঘা ২৪.৩
কলকাতা ২৪.৫
মালদহ ২৬.৩
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৩.২
শ্রীনিকেতন ২৫.৪












Click it and Unblock the Notifications