শুক্রবার পর্যন্ত ভাসবে বাংলা! অরেঞ্জ ওয়ার্নিং জারি আবহাওয়া দফতরের
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ জুড়ে। এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের সতর্কবার্তায় এই কথাই বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, একদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ জুড়ে। এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের সতর্কবার্তায় এই কথাই বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, একদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশার ওপর নিম্নচাপ তৈরি হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গ পর্যন্ত আর্দ্রতার চাদরে ঢাকা রয়েছে।

পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২১ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে হাল্কা থেকে মাঝারি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের সর্বত্র। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে শুধুমাত্র ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাসে সোমবারের জন্য উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ। আর ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
মঙ্গলবারের জন্যও উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী, কোনও কোনও জায়গায় অতিবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। মালদহে হতে পারে ভারী বৃষ্টি।
বুধবারের জন্য জারি কমলা সতর্কতা। বলা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং-এ। । ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
বৃহস্পতি ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা। বলা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের তরফে সোমবার ও মঙ্গলবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বলে হয়েছে সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিমি মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্যদিকে মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপ তৈরির কারণে ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে ২১ ও ২২ সেপ্টেম্বর মৎস্যজীবীরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।












Click it and Unblock the Notifications