Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'গতি' থেকে বাঁচলেও বজ্রবিদ্যুতের সঙ্গে হতে পারে ঝড়! উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোন সতর্কতা

'গতি' থেকে বাঁচলেও বজ্রবিদ্যুতের সঙ্গে হতে পারে ঝড়! উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোন সতর্কতা

মঙ্গলবারের মতো বুধবারেও সকাল থেকে রোদ ঝলমলে আকাশ(weather)। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের (west bengal) কোথাও আপাতত বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। সাইক্লোন গতির (Cyclone gati) প্রভাব ওড়িশা, তেলেঙ্গানাতে পড়লেও, বাংলার ওপর কোনই প্রভাব পড়েনি।

তেলেঙ্গানার ওপর নিম্নচাপ, এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে

তেলেঙ্গানার ওপর নিম্নচাপ, এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে

তেলেঙ্গানার ওপরে থেকে নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। গত ৬ ঘন্টায়, ঘন্টায় ৩২ কিমি বেগে এগিয়ে যাচ্ছে। এদিনই গতির প্রভাব পড়েছে কর্নাটক, মহারাষ্ট্রের ওপরে। একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে শুরু হয়ে, পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ওপর থাকা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেশিরভাগ জায়গাতেই শুকনো আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। বৃষ্টি হলেও আগামী কয়েকদিন খুবই হাল্কা বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৫
বালুরঘাট ২৫.২
বাঁকুড়া ২৪.৯
ব্যারাকপুর ২৬.২
বহরমপুর ২৫.৪
বর্ধমান ২৬
ক্যানিং ২৮
কোচবিহার ২৩.১
দার্জিলিং ১৪
দিঘা ২৭
কলকাতা ২৭.৪
মালদহ ২৭.৯
পুরুলিয়া ২৪.৪
শিলিগুড়ি ২২.৩
শ্রীনিকেতন ২৫.৮

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+