কনকনে ঠান্ডার সঙ্গে ধেয়ে আসছে শিলাবৃষ্টি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাস হাওয়া (weather) অফিসের। এরপর রবিবার তাপমাত্রা বাড়লেও, সোমবার তাপমাত্রা (temperature) ফের কমতে পারে (winter) বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাস হাওয়া (weather) অফিসের। এরপর রবিবার তাপমাত্রা বাড়লেও, সোমবার তাপমাত্রা (temperature) ফের কমতে পারে (winter) বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে আগামী সপ্তাহে শীতের আমজের বজায় থাকবে বলে জানানো হয়েছে।

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপর পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এদিকে উত্তরভারতে যেসব জায়গায় গত কয়েকদিনে বৃষ্টি ও তুষারপাত হয়েছে, সেই সব জায়গার আবহাওয়া বর্তমানে পরিষ্কার বলেই জানা গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্প-এ শিলা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ১ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তবে ৭ ফেব্রুয়ারি থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ৮ ও ৯ ফেব্রুয়ারি উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তবে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী একদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে গেলেও, ৮ ফেব্রুয়ারি সকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ফের কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৪.১
বালুরঘাট ১২.৮
বাঁকুড়া ১৩.৯
ব্যারাকপুর ১১.৮
বহরমপুর ১৩.২
বর্ধমান ১৪.৮
ক্যানিং ১৩.৪
কোচবিহার ১০.১
দার্জিলিং ৪.৪
দিঘা ১৩.৩
কলকাতা ১৫.২
মালদহ ১৫.৭
পানাগড় ১০.২
পুরুলিয়া ১২.৫
শিলিগুড়ি ১০.১
শ্রীনিকেতন ১৩.৪












Click it and Unblock the Notifications