হাল্কা বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কতা
এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা। কোনও কোনও সময় রোদ দেখা গেলেও তাতে সেরকম তেজ ছিল না। অন্যদিকে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আপাতত এই আবহাওয়া বজায় থাকবে। এদিন স
এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা। কোনও কোনও সময় রোদ দেখা গেলেও তাতে সেরকম তেজ ছিল না। অন্যদিকে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আপাতত এই আবহাওয়া বজায় থাকবে। এদিন সকাল থেকে অল্প বিস্তর বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও মালদহে।

মৌসুমী বায়ুর অবস্থান ও নিম্নচাপ
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। এছাড়াও তা সক্রিয় রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। যা সক্রিয় রয়েছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায়।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারের পাশাপাশি রবিবারেও দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৬
বালুরঘাট ২৪.৬
বাঁকুড়া ২৫.৪
ব্যারাকপুর ২৬.৫
বহরমপুর ২৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৮
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৫.৬
কলকাতা ২৬.৭
মালদহ ২৬.৪
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৪.৭
শ্রীনিকেতন ২৫.৬












Click it and Unblock the Notifications