রাজ্যে ফের কনকনে ঠান্ডার পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে

রাজ্যে ফের কনকনে ঠান্ডার পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে

মঙ্গলবারের থেকে সামান্যই বাড়ল তাপমাত্রা (temperature)। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা বেড়ে হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহের শেষে কিংবা সামনের সপ্তাহের শুরুতে ফের আবহাওয়ার (weather) পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

চলছে বৃষ্টির সঙ্গে তুষারপাত

চলছে বৃষ্টির সঙ্গে তুষারপাত

উত্তর ভারতে বিভিন্ন রকমের আবহওয়া। এদিন জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হতে পারে কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান, মুজফ্ফরাবাদ, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। এছাড়াও আগামী ৪৮ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পঞ্জাব ও হরিয়ানায়। ৪ ফেব্রুয়ারি দিল্লিতে বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে। অন্যদিকে পশ্চিম উত্তরপ্রদেশে ৪ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি শুরু হতে পারে। এছাড়াও মুধ্য ও পূর্বের অংশে বৃষ্টি হতে পারে যথাক্রমে ৫ ও ৬ ফেব্রুয়ারি।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলিতে হাল্কা কুয়াশা থাকতে পারে। আগামী তিন দিন ধরে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর ৭ ফেব্রুয়ারি সকাল থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলিতে হাল্কা কুয়াশা দেখা দিতে পারে। আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি সকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০.৮ (৯.৬)
বালুরঘাট ১০.২ (৯.৮)
বাঁকুড়া ১০.৬ (৯.২)
ব্যারাকপুর ৮.২ (৭.৯)
বহরমপুর ১০.৬ (৮.৬)
বর্ধমান ১০.৮ ( ১০.২)
ক্যানিং ১০ ( ১০)
কোচবিহার ৭.৮ (৭.৪)
দার্জিলিং ৫ ( ৪.২ )
দিঘা ১২ (১০.৬)
কলকাতা ১১.৮ (১১.৫)
মালদহ ১১.৯ (১১)
পানাগড় ৮.৮ (৬.৪ )
পুরুলিয়া ৯.৫ ( ৮.৫)
শিলিগুড়ি ৭.৫ (৬.৮)
শ্রীনিকেতন ৯.৫ (৮.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+