নিম্নচাপের গভীর ঘনঘটা বাংলার আকাশে ফের একবার! রাজ্যের বৃষ্টিস্নান নিয়ে আবহাওয়ার রিপোর্টে কোন বার্তা
পুজোর আগে বৃ্ষ্টিমুখরতা ফের একবার বাংলার আকাশকে ঘিরে ধরতে চলেছে। সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ফের নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের একাংশে। বর্ষা বিদায়ের পর্বেও বৃ্ষ্টির এমন ঝোড়ো ইনিংসে কার্যত নাজেহাল রাজ্যবাসী। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস একনজরে দেখে নেওয়া যাক।

নিম্নচাপের খবর
ওড়িশা উপকূলে নতুন করে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যার জেরে ওড়িশা সহ একাধিক এলাকায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গেও আর্দ্র বাতাস ঢুকতে শুরু করবে বলে জানা যাচ্ছে। যার ফলে পুজোর আগে বৃষ্টির রেশ বাংলায় থেকেই যাবে।

কোন কোন রাজ্যে বৃষ্টির আশঙ্কা?
নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ওড়িশা সহ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, অসম, মনিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা , পশ্চিমবঙ্গ, মিজোরামে বৃষ্টির দাপট দেখা যাবে বলে খবর। বৃহস্পতিবার থেকে আকাশের মুখ ভার হওয়ার পর শুক্রবার বৃষ্টিস্নান শুরু হবে বলে খবর।

রাজ্যের কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা?
জানা গিয়েছে, বীরভূম, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির দাপট থাকবে নিম্নচাপের জেরে। উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তরবঙ্গের বহু জেলায় বৃষ্টি হয়েছে। এরপর নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ দাপট দেখাতে চলেছে দক্ষিণবঙ্গের বহু জায়গায়।

কতদিন চলবে বৃষ্টি?
দক্ষিণবঙ্গে বহু জায়গাতেই বজ্রবিদ্য়ুৎ সহ ভারী বৃষ্টির পূ্র্বাভাস ইতিমধ্যেই রয়েছে। আগামী ৪ থেকে ৫ দিন ধরে বৃষ্টির দাপট রাজ্যে বজায় থাকবে বলে জানা যাচ্ছে। শুক্রবার থেকেই নিম্নচাপের প্রভাব রাজ্যে দেখা যাবে।

আজকের তাপমাত্রা
এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। সকাল থেকেই বহু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications