কবে কাটবে নিম্নচাপ, কবে নামবে রাতের তাপমাত্রা, উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা
কবে কাটবে নিম্নচাপ, কবে নামবে রাতের তাপমাত্রা, উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা
সকাল থেকে আকাশের (weather) মুখ ভার। দক্ষিণবঙ্গে (south bengal) মেঘলা আবহাওয়া দেখা গিয়েছে। বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা করে বেড়েছে। কোনও কোনও জায়গায় দু এক পশলা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস যতক্ষণ বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট হওয়া নিম্নচাপের প্রভাব বজায় থাকবে, ততক্ষণ এই আবহাওয়া চলবে। আগামী ২ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা।

নিম্নচাপের অবস্থান
আন্দামান নিকোবরের দু একটি জায়গায় হাল্কা বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনার কোনও কোনও জায়গায় খুব হাল্কা বৃষ্টি হয়েছে। এছাড়া বাকি জায়গায় আবহাওয়া শুকনোই রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে।
শনিবার মায়ানমার উপকূলের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ উত্তর পূর্ব এবং এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরের অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টায় তা বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে। একইসঙ্গে একটি নিম্নটাপ অক্ষরেখাও একই এলাকায় অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২১.৩
বালুরঘাট ২১.৪
বাঁকুড়া ২২.৫
ব্যারাকপুর ২৪.২
বহরমপুর ২২
বর্ধমান ২৪.৬
ক্যানিং ২৫.৪
কোচবিহার ২০.১
দার্জিলিং ১৩
দিঘা ২৪.৩
কলকাতা ২৩.৬
মালদহ ২৫.৫
পুরুলিয়া ১৮
শিলিগুড়ি ২০.২
শ্রীনিকেতন ২২












Click it and Unblock the Notifications