উত্তরবঙ্গে এখনও জারি অরেঞ্জ ওয়ার্নিং! আবহ দফতরের বিশেষ বুলেটিনে আর কোন সতর্কবার্তা
বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। পূর্বাভাসে বলা হয়েছে, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরব
বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। পূর্বাভাসে বলা হয়েছে, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

নতুন করে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা
বুধবার পূর্ব মধ্যপ্রদেশ এবং সন্নিহিত এলাকার ওপর থাকা নিম্নচাপ এলাকা বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ এবং সন্নিহিত এলাকার ওপর অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বিকানের, আলোয়াড়, পূর্ব উত্তর প্রদেশ, গয়া, মালদা হয়ে বাংলাদেশের ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং-এ। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-একটি জায়গায়।

নদীর জল বেড়ে যাওয়া এবং ভূমিধসের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে এই বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বেড়ে যেতে পারে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং-এ ভূমিধসে রাস্তার আটকে যেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৩
বালুরঘাট ৩২.২
বাঁকুড়া ৩৩.১
ব্যারাকপুর ৩০
বহরমপুর ২৫.৮
বর্ধমান ৩৫
ক্যানিং ২৮
কোচবিহার ২৫.৮
দার্জিলিং ১৬.৬
দিঘা ৩১.২
কলকাতা ২৯.৪
মালদহ ৩৩.৫
পুরুলিয়া ৩৪.৩
শিলিগুড়ি ২৪.৯
শ্রীনিকেতন ৩৩.২












Click it and Unblock the Notifications