ফের আসছে পশ্চিমী ঝঞ্ঝা! কবে নামবে তাপমাত্রা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
ফের আসছে পশ্চিমী ঝঞ্ঝা! কবে নামবে তাপমাত্রা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
মঙ্গলবার সকালেও কলকাতা এব আশপাশের বহু এলাকা ছিল কুয়াশাচ্ছন্ন। একাধিক জেলাতেও কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। অনেক জায়গাতে সকালের দিকে দৃশ্যমান্যতা ছিল কম। বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন চাপমাত্রা ছিল সোমবারের মতোই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩-৪ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

আসছে পশ্চিমী ঝঞ্ঝা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১১-১২ ডিসেম্বর নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। তাতে উত্তর ভারতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। গতবছর দিন ও রাতের তাপমাত্রা কম ছিল, শীত বেশি ঠিল। কিন্তু এবছর এখনও পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক কিংবা তার থেকে বেশি। কোনও কোনও জায়গা মেঘাচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা সেরকম ভাবে কমতে পারছে না।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় কুয়াশার দাপট দেখা দিতে পারে। এছাড়া আগামী ৩ থেকে ৪ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার দাপটে কমতে পারে দৃশ্যমান্যতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগামী দুদিন কুয়াশার দাপট দেখা দিতে পারে। এছাড়া আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট থাকবে। কমতে পারে দৃশ্যমান্যতা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬.৪ (১৩.৮)
বালুরঘাট ১৪ (১৩.৮)
বাঁকুড়া ১৭.৪ (১৪.৬)
ব্যারাকপুর ১৬.৫ (১৫.৫)
বহরমপুর (১৪.২)
বর্ধমান ১৫.৬ (১৫ )
ক্যানিং ১৯ (১৬ )
কোচবিহার ১২.১ (১৩.৬)
দার্জিলিং ৬.৪ (৫.৬ )
দিঘা ১৭.৮ (১৮)
কলকাতা ১৮.৪ (১৮.৬ )
মালদহ ১৭.৪ (১৭.৬)
পুরুলিয়া ১২ (১২)
শিলিগুড়ি ১৩.৭ ( ১৭.৩)
শ্রীনিকেতন ১৭.৪ (১৪.৬)












Click it and Unblock the Notifications