কনকনে ঠান্ডা নিয়ে উত্তুরে হাওয়া দাপুটে ইনিংসের অপেক্ষায়! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট

এবার বর্ষা (monsoon) বিদায়ের সুর আবহাওয়ার আনাচকানাচে। এবার উত্তুরে হাওয়াকে সঙ্গে নিয়ে বাংলার বুকে হাড়কাঁপানো শীত(Winter) আসতে চলেছে। আগেই আইএমডির পূর্বাভাস রয়েছে যে এই বছরে দেশে প্রবলভাবে পড়বে শৈত্যপ্রবাহের (cold wave) দাপট। সেই প্রেক্ষাপটে একনজরে দেখে নেওয়া যাক ৩০ অক্টোবরের তাপমাত্রা ও আবহাওয়ার (weather) গতিবিধি।

সাগরে নিম্নচাপ ও বর্ষাবিদায়

সাগরে নিম্নচাপ ও বর্ষাবিদায়

বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সঞ্চার হয়েছে। যারফলে গতকাল চেন্নাইতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির তেজ রয়েছে দক্ষিণ ভারতের বহু অংশে। এদিকে, এমন পরিস্থিতিতে বর্ষাবিদায়ের পালা শুরু হয়েছে । গত ১১ সেপ্টেম্বর বর্ষার বিদায় নেওয়ার কথা ছিল। তবে তা পর পর নিম্নচাপের জেরে পিছিয়ে যায়। এখনও, কর্ণাটক, কেরাল, তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 আবহাওয়ার গতিবিধি

আবহাওয়ার গতিবিধি

বর্ষাবিদায়ের জেরে এবার বাংলার আবহাওয়াতে শীতের আভাস। ধীরে ধীরে রাজ্যে শীত পড়তে শুরু করবে বলে খবর। সকাল থেকেই এদিন রোদ ঝলমলে আকাশ। অন্যদিকে, ধীরে ধীরে উত্তরপূর্ব দিকে মৌসুমি বায়ু এগিয়ে যাচ্ছে। ফলে বৃষ্টির নিম্নচাপ কাটতেই এবার হাড়কাঁপানো শীত।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে মালদায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা এদিন ২৪.৫১ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, আপাতত উত্তুরে হাওয়ার দাপটে ভর করে গোটা উত্তরবঙ্গে তাপমাত্রার পতন আসন্ন বলে খবর। জানা গিয়েছে, শুক্রবার, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি

এদিকে, দক্ষিণবঙ্গে পুরুলিয়াতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে ঘুরছে। ক্যানিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

 কলকাতার তাপমাত্রা

কলকাতার তাপমাত্রা

এদিকে, কলকাতায় তাপমাত্রা সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘের আনাগোনা রয়েছে । মূলত মেঘলা আকাশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+