পশ্চিমী ঝঞ্ঝায় শৈত্যপ্রবাহ! বাংলায় তিনদিন হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস আবহাওয়া দফতরের
মেঘলা আবহাওয়ার (weather) কারণে রাতের তাপমাত্রা বাড়ল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে ফের জাঁকিয়ে ঠাণ্ডার
মেঘলা আবহাওয়ার (weather) কারণে রাতের তাপমাত্রা বাড়ল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে ফের জাঁকিয়ে ঠাণ্ডার (winter) স্পেল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই আবহাওয়া চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঘূর্ণাবর্তের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় সমুদ্র পৃষ্ট থেকে ২.১ কিমি ওপর পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
এছাড়াও ৩১ জানুয়ারি নাগাদ উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ জম্মু ও কাশ্মীরে অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে যার জেরে ১ ফেব্রুয়ারি সোমবার থেকে ৩ ফেব্রুয়ারি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাতের হতে পারে। এছাড়া পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এবং পশ্চিম উত্তর প্রদেশে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩ থেকে ৪ দিনে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। এছাড়াও আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। এছাড়াও আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সাধারণভাবে ১৫ জানুয়ারির পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে। কিন্তু এবারের পরিস্থিতি কিছু অন্যরকমের। শীত এসেছে কয়েকটি স্পেলে। তবে ১ থেকে ৩ ফেব্রুয়ারির পর শীত ফের ফিরবে কিনা, তা বলবে ভবিষ্যতই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৩
বালুরঘাট ১০.৪
বাঁকুড়া ১২.৯
ব্যারাকপুর
বহরমপুর ১৪.২
বর্ধমান ১৩.৬
ক্যানিং ১৪
কোচবিহার ৯.৭
দার্জিলিং ২
দিঘা ১৪.৮
কলকাতা ১৫.৩
মালদহ ১০.৭
পানাগড় ১১.৩
পুরুলিয়া ১০.৩
শিলিগুড়ি ৯.৪
শ্রীনিকেতন ১১.২












Click it and Unblock the Notifications