মধ্যে মাত্র একটি দিন, তারপরেই ঢুকছে বর্ষা! পরবর্তী ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

আগামী ২৪ ঘন্টায় জন্য কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (rain) হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি

আগামী ২৪ ঘন্টায় জন্য কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (rain) হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আৎর পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া মূলত শুকনো থাকবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, আগামী ৩ দিন দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় প্রায় সব জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানিয়েছে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয় মূলত শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী তিনদিন দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৮
বালুরঘাট ২৮.২
বাঁকুড়া ২৬.৯
ব্যারাকপুর ২৭.৬
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৮
কোচবিহার ২৪.৫
দার্জিলিং ১০.৯
দিঘা ২৮.২
কলকাতা ২৭.৭
মালদহ ২৫.৫
পানাগড় ২৭.৮
পুরুলিয়া ২৩.১
শিলিগুড়ি ২৩.৭
শ্রীনিকেতন ২৬.৬

৩১ মে কেরলে ঢুকছে বর্ষা

৩১ মে কেরলে ঢুকছে বর্ষা

মধ্যে মাত্র একটি দিন। তারপরেই দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করছে। এর মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে। সাধারণভাবে ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এবার একদিন আগেই সেখানে বর্ষা প্রবেশ করতে চলেছে। তবে কেরলে বর্ষা ঢোকার সঙ্গে বঙ্গে বর্ষা ঢোকার কোনও সম্পর্ক নেই। স্বাভাবিকভাবে বাংলায় বর্ষা ঢোকে ৮ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+