নিম্নচাপ অক্ষরেখার জেরে রাতভর দুর্যোগ, বর্ষণস্নাত বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস

নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বেশ কিছু জায়গায় জলও জমতে দেখা গিয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বৃহস্পতিবারও সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার সেরকম কোন

নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বেশ কিছু জায়গায় জলও জমতে দেখা গিয়েছে। একইসঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখাও বহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বৃহস্পতিবারও সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার সেরকম কোনও হেরফের হবে না।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুলাই শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলার কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝধারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩১ জুলাই শনিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ জুলাই শুক্রবার সকালের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ জুলাই শনিবার সকালের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫ (২৫.৮)
বালুরঘাট ২৭.৪ (২৬.৮)
বাঁকুড়া ২৫.২ (২৫.৫)
ব্যারাকপুর ২৫.৪ (২৭.৬)
বহরমপুর ২৪ (২৬)
বর্ধমান ২৫ (২৫.২)
ক্যানিং ২৩.২ (২৪.৪)
কোচবিহার ২৬.১ (২৬.৬)
দার্জিলিং ১৬.২ (১৬.৪)
দিঘা ২৫.৬ (২৬.২)
কলকাতা ২৬.৪ (২৬.১)
মালদহ ২৭.৯ (২৬.৯)
পানাগড় ২৭.১ (২৭.১)
পুরুলিয়া ২৪.১ (২৪.১)
শিলিগুড়ি ২৪.২ (২৭.২)
শ্রীনিকেতন ২৫ (২৫.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+