জাঁকিয়ে শীতের সঙ্গে বাংলার ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
ইতিমধ্যেই আবহাওয়া দফতর সূত্রে খবর বলছে, আগামী কয়েকদিন রাজ্যে তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। প্রবল ঠান্ডায় গত কয়েকদিনে রোদের দেখা পাওয়া গেলেও, এবার মাঘের মাঝে মেঘলা আকাশ দখল করবে শীতের ক্যানভাস। পশ্চিমবঙ্গ, কলকাতা সহ দেশের আবহাওয়ার খবর দেখে নেওয়া যাক একনজরে।

রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ
মৌসম ভবন জানিয়েছে রবিবার পর্যন্ত উত্তর ভারতে তাপমাত্রা ক্রমাগত নামতে থাকবে। সঙ্গে শৈত্যপ্রবাহের চরম দাপট থাকবে। উদয়পুর থেকে চুরু ইতিমধ্যেই ২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। এদিকে গত ২৭ জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের প্রবল দংশন দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানকে উদ্বেগে রেখেছে।

বৃষ্টিপাতের আশঙ্কা ৪ জেলায়
এদিকে, রাজ্যেও শীতের কামড় অব্যাহত। জানা গিয়েছে রবিবার বাংলার ৪ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়া , পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিম দিকের জেলা গুলিতে শীতের দাপটের সঙ্গেই বৃষ্টির দাপট দেখা যাচ্ছে পূর্বভাসে।

কলকাতার তাপমাত্রা
এদিন কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ছিল ১২.৭ ডিগ্রি। তবে গতকাল তা ছিল ১৩ ডিগ্রি। এদিকে, এদিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় রয়েছে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামীকাল থেকে আরও ঘন কুয়াশার চাদরে নিজেকে ঢাকতে চলেছে উত্তরবঙ্গ। মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দাপট ধরে রাখবে কুয়াশা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিকে, দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পগনা , হাওড়া , হুগলিতে আপাতত কালকের আবহাওয়া শুষ্ক থাকবে। ৪৮ ঘণ্টা পরেও নেই বৃষ্টির পূর্বাভাস। তবে পশ্চিমের ৪ জেলায় তা রয়েছে কেবল রবিবার। তারপর থেকে আকাশ পরিষ্কার থাকবে বলে খবর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৭
বালুরঘাট ১০.৮
বাঁকুড়া ১০.৯
বর্ধমান ১১.৮
দার্জিলিং ৩.৮
ডায়ন্ডহারবার ১২.২
কৃ্ষ্ণনগর ৮.৮
পুরুলিয়া ৯.৭
শ্রীনিকেতন ৯.৬












Click it and Unblock the Notifications