ধেয়ে আসছে ঝড়, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট

আপাতত হাঁসফাঁসানি গরম থেকে রেহাই মেলার কোনও পূর্বাভাস না থাকলেই বজ্রঝড়ের পূর্বাভাস আবহাওয়া দফতরের (weather offive)। যা নিয়ে উপকূলের মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এদিন প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা (temperature) বে

আপাতত হাঁসফাঁসানি গরম থেকে রেহাই মেলার কোনও পূর্বাভাস না থাকলেই বজ্রঝড়ের পূর্বাভাস আবহাওয়া দফতরের (weather office)। যা নিয়ে উপকূলের মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এদিন প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা (temperature) বেড়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। তা এদিন সকালে বেড়ে হয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে তার পরবর্তী ৪৮ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের ৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায়র সঙ্গে কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ১ ও ২ এপ্রিল নাগাদ তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এছাড়া আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পরের তিনদিন তাপমাত্রা ২০৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য পরবর্তী পাঁচদিনের সতর্কবার্তায় বলা হয়েছে ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে ২৯ মার্চ থেকে ১ এপ্রিনের মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গিয়েছেন তাঁদেরকে ২৯ মার্চ বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২১.৩ (২০.৭)
বালুরঘাট ১৮.৮ (১৯.৪)
বাঁকুড়া ২২.৪ (২২)
ব্যারাকপুর ২৪.৪ (২২.৪)
বহরমপুর ২০ (২০)
বর্ধমান ২৫ (২৪.২)
ক্যানিং ২৪.৫ (২৩)
কোচবিহার ১৬.৬ (১৫.৫)
দার্জিলিং ১১ (১০.৮)
দিঘা ২৪.৮ (২৩.৪)
কলকাতা ২৫.১ (২৪.২)
মালদহ ২৩.৩ ( ২১.২)
পানাগড় ১৯.৫ ( ১৯.৫)
পুরুলিয়া ২০.৫ (২১.১)
শিলিগুড়ি ১৬.১ (১৬.৭)
শ্রীনিকেতন ২০.৪ (২০ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+