তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক নিচে, ঠান্ডায় কাঁপছে রাজ্য! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

জাঁকিয়ে ঠান্ডা রাজ্য জুড়ে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলগুলিতে। রবিবারের থেকে তাপমাত্রার সামান্যই পরিবর্তন হয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্ব

জাঁকিয়ে ঠান্ডা রাজ্য জুড়ে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলগুলিতে। রবিবারের থেকে তাপমাত্রার সামান্যই পরিবর্তন হয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বছরের শেষ কটা দিন জাঁকিয়ে ঠান্ডা (winter) থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত

পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত

পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু, কাশ্মীর, লাদাখে তুষারপাত চলছে। বিচ্ছিন্ন তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখ্ণ্ডে। পঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপতরের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ কিংবা অতি শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের মতোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিনদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী তিনদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১০ (৯.৭)
বালুরঘাট ১১.৮ (১১.২)
বাঁকুড়া ৯.৯ (১০.৫)
ব্যারাকপুর ৮.৮ (৮.৮ )
বহরমপুর ৯.২ (৯.৫)
বর্ধমান ৯.৮ (৯.৮)
ক্যানিং ১০ (১১ )
কোচবিহার ৯.১ (৮.১)
দার্জিলিং ৩.৪ (৪.৪)
দিঘা ১১.১ (১০.৭)
কলকাতা ১১.৬ (১১.২)
মালদহ ১২.৭ (১২.৩)
পানাগড় ৭.৬ (৭ )
পুরুলিয়া ৭.৪ (৭ )
শিলিগুড়ি ৮.৯ (৮.৫ )
শ্রীনিকেতন ৭.৯ (৮.২ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+