রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের পূর্বাভাস
রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের পূর্বাভাস
ভোটের গরম থাকলেও, এদিন সকালে রাজ্যের অনেক জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা (temperature) কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা কমে হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের পর থেকে জেলায় জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (weather office)।

ফের পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর পূর্বে ভারতী বৃষ্টিপাতের পূর্বাভাস
পশ্চিমী হিমালয়ে আঘাত হানতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। ২৮ মার্চের এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিরপাতের পাশাপাশি তুষারপাত হতে পারে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদে।
বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ পশ্চিমী বায়ুর করাণে ২৯ থেকে ৩১ মার্চের মধ্যে অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কবে পরবর্তী ২৪ ঘন্টায় শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের স্থলভাগের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পরবর্তী তিনদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা না থাকলেও, স্বাভাবিকের থেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২০.৭ (২১.৮)
বালুরঘাট ১৯.৪ (১৯.২)
বাঁকুড়া ২২ (২৩)
ব্যারাকপুর ২২.৪ (২৪.৪)
বহরমপুর ২০
বর্ধমান ২৪.২ (২৫.২)
ক্যানিং ২৩ (২৪)
কোচবিহার ১৫.৫ (১৬.১)
দার্জিলিং ১০.৮ (১০)
দিঘা ২৩.৪ (২৩.৮)
কলকাতা ২৪.২ (২৫.১)
মালদহ ২১.২ ( ২৩)
পানাগড় ১৯.৫ (২২.২)
পুরুলিয়া ২১.১ (২১.৫)
শিলিগুড়ি ১৬.৭ (১৫.১)
শ্রীনিকেতন ২০ (২২.৪)












Click it and Unblock the Notifications