নিম্নচাপের জেরে বর্ষণ মুখরিত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হয়েছে। সঙ্গে সকাল থেকেই রয়েছে অস্বস্তির আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস (weather office) অনুযায়ী, নিম্নচাপের কারণে এদিন থেকেই গাঙ্গেয় পশ্চ
সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হয়েছে। সঙ্গে সকাল থেকেই রয়েছে অস্বস্তির আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস (weather office) অনুযায়ী, নিম্নচাপের কারণে এদিন থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাত জেলা ভারী বৃষ্টি শুরু হতে যেতে পারে।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জুলাই বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারও কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৮ জুলাই বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। এক-দু-পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা ও সন্নিহিত এলাকায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩.৯ (২৭)
বালুরঘাট ২৬.৮ (২৭.৪)
বাঁকুড়া ২৫.৩ (২৬.৭)
ব্যারাকপুর ২৫.৪ (২৭.৬)
বহরমপুর ২৫.২ (২৫.৪)
বর্ধমান ২৫.২ (২৫.৪)
ক্যানিং ২৫ (২৬.৪)
কোচবিহার ২৭.৫ (২৭.৯)
দার্জিলিং ১৬.৮ (১৭)
দিঘা ২৮.৩ (২৮.৬)
কলকাতা ২৭.১ (২৭.৬)
মালদহ ২৮.৫ (২৮.৭)
পানাগড় ২৭ (২৭.৩)
পুরুলিয়া ২৪.১ (২৬.১)
শিলিগুড়ি ২৫.৮ (২৬.৫)
শ্রীনিকেতন ২৫.৬ (২৬.৯)












Click it and Unblock the Notifications