সক্রিয় ঘূর্ণাবর্ত, কয়েকটি জেলা বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সকালে আকাশ পরিষ্কার। শুক্রবারের থেকে এদিন সকালে অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা (temperature) কিছুটা কমল। রাজ্যে বেশ কিছু জায়গায় এদিন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। তবে বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে গিয়েছে। শুক্রবার কলকাতা

সকালে আকাশ পরিষ্কার। শুক্রবারের থেকে এদিন সকালে অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা (temperature) কিছুটা কমল। রাজ্যে বেশ কিছু জায়গায় এদিন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। তবে বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে গিয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (weather) ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে তা কমে হয়েছে ২০.২ ডিগ্রি সেলসিয়াস।

অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত

অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর শ্রীলঙ্গা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে, বাংলাদেশের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
জম্মু-কাশ্মীর ও লাদাখে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি এবং ব্যাপক তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও বুধবার থেকে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে বলে জানানো হয়েছে। সিকিমের পাশাপাশি অরুণাচল প্রদেশে তুষারপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় আগের ২৪ ঘন্টার মতো পরিস্থিতি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি উপরে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি ওপরে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬.৯ (১৮.৯ )
বালুরঘাট ১৩.৮ (১৪.২)
বাঁকুড়া ১৭.৮ (১৭.৯)
ব্যারাকপুর ১৬.৫ (১৬.৬)
বহরমপুর ১৮.২ (১৫.৬ )
বর্ধমান ১৯ (১৮.৮)
ক্যানিং ২১.২ ( ২২ )
কোচবিহার ২০ (১৬.৫)
দার্জিলিং ৯.২ (৮)
দিঘা ২১ (২১.৫)
কলকাতা ২০.২ (২১.৩)
মালদহ ২০ (১৯.৮)
পানাগড় ১৫.৫ (১৮)
পুরুলিয়া ১৬.৫ ( ১৬.৯)
শিলিগুড়ি ১৯ ( ১৭.১)
শ্রীনিকেতন ১৬ (১৭.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+