২৭ ডিসেম্বরের 'শীতলতম দিন' এ রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার খবর একনজরে
পূর্বাভাস আগেই ছিল যে ২৫ ডিসেম্বরের পরই রাজ্যে জাঁকিয়ে নামবে শীত। আর সেই মতোই এদিন সকালে প্রবল ঠান্ডা উপভোগ করতে শুরু করেছে বাংলা। ২৭ ডিসেম্বরের সকাল থেকেই বাংলা জুড়ে শীতের দাপট বেড়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় কী পরিস্থিতি দেখা যাক।

শৈত্যপ্রবাহের পরিস্থিতি কোথায়?
জানা গিয়েছে, শীতের দাপট এতটাই জোরালো এদিন যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে হঠাৎই ২ থেকে ৩ ডিগ্রি নেমে গিয়েছে। জানা যাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের মতো এলাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা কনকনে ঠান্ডা থাকবে রাজ্য জুড়ে।

উত্তরবঙ্গের আবহাওয়া
তাপমাত্রার পারদ গতকাল থেকেই নিম্নমুখী। এমন এক পরিস্থিতিতে শিলিগুড়ি, জবপাইগুড়ি, কোচবিহার সহ একাধিক জায়গায় জাঁকিয়ে শীত পড়ার খবর রয়েছে। ফলে বর্ষশেষে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া পর্যটকরা প্রবল ঠান্ডা পেতে চলেছেন।

উত্তর ভারতে প্রবল ঠান্ডা
এদিকে, আইএমডি জানিয়েছে, উত্তর ভারত জুড়ে প্রবল ঠান্ডা পড়তে চলেছে। এক্ষেত্রে, তুমুল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে ভারতের উত্তর অংশে। আগামী ২৮ ডিসেম্বর থেকেই এই শৈত্যপ্রবাহ চলবে বলে খবর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৯.৭
বালুরঘাট ১১.৫
বাঁকুড়া ১০.৫
ব্যারাকপুর ৮.৮
বর্ধমান ৯.৮
দার্জিলিং ৪.৪
মালদা ১২.৩
শ্রীনিকেতন ৮.২

কলকাতায় তাপমাত্রা কোথায়?
শনিবার কলকাতায় তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা এক ধাক্কায় নমে ১.৫ ডিগ্রি। রবিবার তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এর আগে গত ২০ ডিসেম্বর তাপমাত্রা প্রবল হারে নামতে থাকে।












Click it and Unblock the Notifications