ফের শৈত্যপ্রবাহের সতর্কবার্তা! সারা বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

ফের কমল তাপমাত্রা (winter)। এদিন সকালে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন শহরের তাপমাত্রা (weather) বেশ কিছু কমে যায়। সোমবার সকালে যেখানে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মঙ্গলবার সকালে তাপমাত্রা কমে হ

ফের কমল তাপমাত্রা (winter)। এদিন সকালে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন শহরের তাপমাত্রা (weather) বেশ কিছু কমে যায়। সোমবার সকালে যেখানে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মঙ্গলবার সকালে তাপমাত্রা কমে হয় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে ছিল কুয়াশার দাপটও।

উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দাপট

উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দাপট

উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। জম্মু ও কাশ্মীর থেকে তা ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও উত্তরভারতে উত্তর পশ্চিম বায়ু দাপট রয়েছে। যা আগামী দু থেকে তিনদিন থাকবে। উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও আগামী দুদিন কোল্ড ওয়েভ থেকে সিভিয়ার কোল্ড ওয়েভের মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর রাজস্থান, পঞ্জাবের কিছু জায়গায়, হরিয়ানা এবং চণ্ডীগড়ে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ৪৮ ঘন্টায় জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশা দেখা দিতে পারে। যার জেরে দৃশ্যমানতে ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় কোনও কোনও জায়গায় মধ্যমমানের কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ঘন কুয়াশা দেখা দিতে পারে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১২.৫ (১৩.৬ )
বালুরঘাট ১০.৪
বাঁকুড়া ১২.১ ( ১৫.২)
ব্যারাকপুর ১৫.৮ (১৪.৬)
বহরমপুর
বর্ধমান ১৩.২ (১৪)
ক্যানিং ১৬.৬ (১৫.৪)
কোচবিহার ১১.৭ (৮.৭)
দার্জিলিং ৩.৪ (৩.৪)
দিঘা ১৭. ৩ (১৯.৭)
কলকাতা ১৫.৬ (১৬.৬)
মালদহ ১২.২ (১১.৪)
পানাগড় ১১ (১১.৯)
পুরুলিয়া ১১.১ (১৫.৩)
শিলিগুড়ি ১০.৬ (৮.৮)
শ্রীনিকেতন ১০.৭ (১৩.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+