ঘূর্ণিঝড় ইয়াসের হানার আগে সকাল থেকে মেঘলা আকাশ! বাংলা উপকূলে প্রতিমুহূর্তে আবহাওয়ার পরিবর্তন
সকালে দেওয়া আবহাওয়া দফতরের (weather office) তরফে পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপম
সকালে দেওয়া আবহাওয়া দফতরের (weather office) তরফে পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সেরকমভাবে কোন রকমের ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। ধীরে ধীরে এই বৃষ্টির পরিমাণ বাড়বে। আর ২৭ মে নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে। আগামী দেড় থেকে দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের ২-৩ দিন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হবে। উপকূলের জেলাগুলি, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এদিন থেকেই ইয়াসের প্রভাবে হাওয়া বইতে থাকবে এবং বৃষ্টি হবে। কোথাও কোথাও ইতিমধ্যেই অল্পবিস্তর বৃষ্টিও শুরু হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৬ মে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সঙ্গে ঝড়ের বেগও বাড়বে। আর এই ঝড়-বৃষ্টি ছড়াবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতেও। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের ২-৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

আগামী ২৪ ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ের রূপ
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর তা উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলেও জানানো হয়েছে। আর ২৬ মে ভোরের দিকে তা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৭ (২৬.৮)
বালুরঘাট ২৭.৮
বাঁকুড়া ২৬.৬ (২৫.১)
ব্যারাকপুর ২৭.৬ (২৬.৫)
বহরমপুর ২৬.৪
বর্ধমান ২৬.৪ (২৫.৪ )
ক্যানিং ২৬
কোচবিহার ২৬.৯
দার্জিলিং ১৩.৩ (১৫.৫)
দিঘা ২৫.২
কলকাতা ২৬.৩
মালদহ ২৯.৩ (২৭.৯)
পানাগড় ২৬.৭
পুরুলিয়া ২৪.৫ (২৫.৫)
শিলিগুড়ি ২৪.৬ (২৫.৭)
শ্রীনিকেতন ২৭.৩ (২৭.১)












Click it and Unblock the Notifications