পাঁচ জেলায় সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা, বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস একনজরে
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এদ
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৫ জুন শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জুন শনিবার হিমালয়ের পাদদেশে থাকা পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৮ জুন পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুন শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জুন শনিবার সকাল পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.২
বালুরঘাট ২৭.৬ (২৭ .8)
বাঁকুড়া ২৫.৫ (২৫.৪)
ব্যারাকপুর ২৬.৪ (২৬)
বহরমপুর ২৫.৮ (২৫.৪)
বর্ধমান ২৪.৪ (২৫)
ক্যানিং ২৬.৪ (২৭)
কোচবিহার ২৭ (২৭.২)
দার্জিলিং ১৫.৪ (১৬.২)
দিঘা ২৫.৯ (২৪.৫)
কলকাতা ২৬.২ (২৬.১)
মালদহ ২৭.৪ (২৬.৯)
পানাগড় ২৬.৪ (২৬.৬)
পুরুলিয়া ২৪.১ (২৫.১)
শিলিগুড়ি ২৪.৯ (২৫.৬)
শ্রীনিকেতন ২৫.৪ (২৫.৮)

ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
পঞ্জাব থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। যা হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। ছত্তিশগড়ে ২৪ ও ২৫ জুন এবং বিহারে ২৬ ও ২৭ জুন ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশায় ভারী বৃষ্টি হতে পারে ২৫ জুন নাগাদ। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় ছত্তিশগড়ে মাঝারি থেকে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications