সক্রিয় নিম্নচাপের কারণে বৃষ্টি বাংলার একাধিক জেলায়, জারি আবহাওয়া দফতরের সতর্কতা

ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলে তৈরি নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। নিম্নচাপ ছাড়াও ওই এলাকার ওপর দিয়েই একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে ব

ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলে তৈরি নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। নিম্নচাপ ছাড়াও ওই এলাকার ওপর দিয়েই একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। বৃষ্টির জেরে তাপমাত্রা অবশ্য কিছুটা কমেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ জুলাই সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার নাগাদ হিমালয়ের পাদদেশের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ২৬ জুলাই সোমবার সকালের মধ্যে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে এদিন ভোর থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে শুরু করেছে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এক-দু-পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সতর্কবার্তায় বলা হয়েছে কলকাতা ও শহরতলীতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির কারণে ট্রাফিকে সমস্যা তৈরি হতে পারে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.২ (২৫.৮)
বালুরঘাট ২৬.৮ (২৭.২)
বাঁকুড়া ২৬ (২৬.২)
ব্যারাকপুর ২৫.৬ (২৬)
বহরমপুর ২৪.২ (২৪.৮)
বর্ধমান ২৪.৬ (২৪)
ক্যানিং ২৫.৪ (২৬)
কোচবিহার ২৬.৩ (২৮.১)
দার্জিলিং ১৬.২ (১৭)
দিঘা ২৭.৬ (২৫.৩)
কলকাতা ২৬ (২৬.৯)
মালদহ ২৭.৮ (২৭.৮)
পানাগড় ২৬.২ (২৭.১)
পুরুলিয়া ২৫.১ (২৬.১)
শিলিগুড়ি ২৭ (২৫.৫)
শ্রীনিকেতন ২৫ (২৫.৫)

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত আগামী ২৫ জুলাই পর্যন্ত এই নিশেধাজ্ঞা বলবত থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+