শৈত্যপ্রবাহ, বৃষ্টির ঝোড়ো ইনিংসের সতর্কবাণী উত্তরে! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট কী বলছে
জানুয়ারির শেষ লগ্নে এসে কার্যত এই সপ্তাহান্তে দাপটে ব্যাটিং চালাচ্ছে শীত। রবিবার সকাল হতেই কার্যত গোটা বাংলাকে কুয়াশার চাদরে মুড়ে ফেলেছে শীত। এমন এক পরিস্থিতিতে ভারতের উত্তরপ্রান্তে একাধিক রাজ্য কার্যত বরফের চাদরে নিজেকে ঢাকছে। একনজরে দেখা যাক পশ্চিমবঙ্গের আবহাওয়ার গতিবিধি। নজর রাখা যাক দেশের আবহাওয়ার রিপোর্টে।

শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টির সতর্কবাণী
আগামী ৩ থেকে ৪ দিনে কার্যত উত্তর ভারতের একাধিক রাজ্যে প্রবল শৈত্যপ্রবাহ দাপট দেখাতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়,দিল্লি, উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এটি চলবে ২৬ থেকে ২৭ জানুয়ারি। এদিকে, হিমাচল থেকে জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় এখন বরফের চাদরে ঢাকা। তার উপর হিমালয়ের পাদদেশের থাকা একাধিক রাজ্যে ঝড়, বৃষ্টির তাণ্ডব চলতে পারে বলে খবর আইএমডি সূত্রে।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
এদিকে, উত্তরবঙ্গের ৮ জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে আগামী ৪৮ ঘণ্টায়। জানা গিয়েছে, শীতের দাপট আপাতত রাজ্য থেকে একটু হলেও কম হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকাল থেকে কার্যত ব্যাপক কুয়াশা দেখা গিয়েছে বাংলায় দক্ষিণবঙ্গের বহু জেলায়। এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

বাড়বে বাংলার তাপমাত্রা
ভোটের জেরে বাংলায় রাজনৈতিক তাপমাত্রা ইতিমধ্যেই বেড়ে গিয়েছে! এদিকে, আবাহাওয়ার পূর্বাভাস বলছে, ,সোমবার থেকে ফের চড়তে পারে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহে তাপমাত্রার পারদ ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে বলে খবর। এদিকে, শনিবার থেকে পড়া ব্যাপক হাড়কাঁপানো শীতের পরই এই তাপমাত্রার উর্ধ্বগতিতে সাবধানতা অবলম্বনের বার্তা দিচ্ছেন অনেকেই।

কলকাতার তাপমাত্রা
এদিন কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলিসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারির প্রথম দিকে তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। গত এক দশকে মাত্র ৪ বারই কলকাতায় জানুয়ারির তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নেছে বলে দাবি পরিসংখ্যানের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৮
বালুরঘাট ১৩.৫
বহরমপুর৯.৬
বাঁকুড়া ১২.১
বর্ধমান ১২.৮
দার্জিলিং ৩.৪
ক্যানিং ১২.৬
মেদিনীপুর ১৪.৫
শ্রীনিকেতন ১২.২












Click it and Unblock the Notifications