দাবদাহের মধ্যে রাজ্যে ওপরে ঘূর্ণাবর্ত, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
দাবদাহের মধ্যে রাজ্যে ওপরে ঘূর্ণাবর্ত, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
আকাশ পরিষ্কার। আর বেলা বাড়তেই অস্বস্তিকর আবহাওয়া (weather)। কার্যত গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গিয়েছে। আগের দিনের সঙ্গে তুলনা করলে এদিন রাজ্যের প্রায় সর্বত্র তাপমাত্রা (temperature) বেড়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা সামান্য বেড়ে হয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের (weather office)।

রয়েছে একের পর এক ঘূর্ণাবর্ত
জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়ায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী ঊত্তর-পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে পশ্চিমী ঝঞ্ঝার অংশ বিশেষ হিবেসে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি পর্যন্ত। এছাড়াও দক্ষিণ মধ্য প্রদেশ এবং সংলগ্ন এলাকা এবং উপকূল কর্নাট এবং সংলগ্ন এলাকার ওপরে আরও দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় শুধুমাত্র দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তার পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং-এর সঙ্গে কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আগামী ৫ দিন, দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গেও, কোথাও কোনও রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী ৫ দিন, দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২২.৮ (২১.৮)
বালুরঘাট ১৮.৮ (১৬.৮ )
বাঁকুড়া ২৩.৬ (২২.৬)
ব্যারাকপুর ২২.৪ (২২.৯)
বহরমপুর ২০.৪ (১৮.৪)
বর্ধমান ২৪.৮ (২৫.৪)
ক্যানিং ২৫ (২৫)
কোচবিহার ২০.২ (১৮.২)
দার্জিলিং ১১.৪ (১১.৪)
দিঘা ২৬.২ (২৪.৫)
কলকাতা ২৫.৭ (২৫.৬)
মালদহ ২৪.৬ (২৩.৬)
পানাগড় ২০.৯ (২১)
পুরুলিয়া ২১.৫ (২০.৫)
শিলিগুড়ি ১৯.৫ (১৭.৭)
শ্রীনিকেতন ২২.৮ (২১.৫)












Click it and Unblock the Notifications