আগামী কয়েকদিনে 'বড়' আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের রিপোর্ট একনজরে
সোমবারের তুলনায় এদিন সকালে তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। সকালে হাল্কা শীতের অনুভব এখনও রয়েছে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা (temperature) ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে যা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। দিন দুয়েক
সোমবারের তুলনায় এদিন সকালে তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। সকালে হাল্কা শীতের অনুভব এখনও রয়েছে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা (temperature) ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে যা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। দিন দুয়েক পর থেকে ধীরে ধীরে গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস (weather office)।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাত
উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও উল্লিখিত জায়গাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও কেরল ও সন্নিহিত রাজ্যগুলিতে আগামী ২৪ ঘন্টায় ঘূর্ণাবর্তের কারণে হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.৯ ( ১৫.৭)
বালুরঘাট ১৪.৮ ( ১৫.২)
বাঁকুড়া ১৬.৮ ( ১৬.৫)
ব্যারাকপুর ১৫.১ ( ১৪.৯)
বহরমপুর ১৩.৪ (১৩)
বর্ধমান ১৬ (১৮)
ক্যানিং ১৭ ( ১৭.৬)
কোচবিহার ১৩ (১২.৮)
দার্জিলিং ৭.৬ (৭.৬ )
দিঘা ১৮ ( ১৭.৫ )
কলকাতা ১৮.৬ (১৮ )
মালদহ ১৮ ( ১৭.৬)
পানাগড় ১৪ (১৪.১)
পুরুলিয়া ১৪.১ (১৪.৩)
শিলিগুড়ি ১২.৫ (১১.৪)
শ্রীনিকেতন ১৫.৪ (১৫)












Click it and Unblock the Notifications