ঘূর্ণাবর্তের জেরে ঘোর বর্ষণের সম্ভাবনা ১০ জেলায়, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া পূর্বাভাস
রাতে কয়েক পশলা বৃষ্টি হলেও, সকালে পরিষ্কার আকাশ। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তিন এবং দক্ষিণবঙ্গ
রাতে কয়েক পশলা বৃষ্টি হলেও, সকালে পরিষ্কার আকাশ। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তিন এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৩ জুন বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ জুন বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

অবস্থান করছে একাধিক ঘূর্ণাবর্ত
উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা পঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তর উত্তর প্রদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে।

ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে বিহার ও উত্তর প্রদেশের ওপরে থানা ঘূর্ণাবর্তের কারণে আগামী ৪৮ ঘন্টায় বিহারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, সিকিমে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩.৭ (২৩.৪)
বালুরঘাট ২৭ (২৬.২)
বাঁকুড়া ২৪ (২৩.৯)
ব্যারাকপুর ২৫.৮ (২৪.৮)
বহরমপুর ২৪.৪ (২৫.৪)
বর্ধমান ২৫.৪ (২৫)
ক্যানিং ২৪.৪ (২৪)
কোচবিহার (২৬.৫ ২৫.৬)
দার্জিলিং ১২.৪ (১২.৬)
দিঘা ২৬.২ (২৫.৫)
কলকাতা ২৫ (২৪.৯)
মালদহ ২৬.২ (২৫.৪)
পানাগড় ২৫.৯ (২৪.৯)
পুরুলিয়া ২৫.১ (২৩.৫)
শিলিগুড়ি ২৫.৮ (২৪.৫)
শ্রীনিকেতন (২৩.৮)












Click it and Unblock the Notifications