বাংলার উপকূলে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভারী বৃষ্টির সতর্কতা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
গাঙ্গেয় উপকূলে নিম্নচাপের আনাগোনা। ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির পরে এবার বাংলাদেশ উপকূলেও নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যার জেরে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক
গাঙ্গেয় উপকূলে নিম্নচাপের আনাগোনা। ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির পরে এবার বাংলাদেশ উপকূলেও নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যার জেরে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কাম থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ জুলাই শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সবকটি জেলারই কোনও না কোনও অংশে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৩ জুলাই শুক্রবার সকালের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুলাই শনিবার সকালের মধ্যে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ
কলকাতা ও আশপাশের এলাকার জন্য এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এক-দু-পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহর ও আশপাশের কোনও না কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬ (২৬)
বালুরঘাট ২৭ (২৭)
বাঁকুড়া ২৬.৩ (২৫.৭)
ব্যারাকপুর ২৬.৬ (২৭)
বহরমপুর ২৪.৬ (২৪.৪)
বর্ধমান ২৪.৮ (২৪.৬)
ক্যানিং ২৬.৬ (২৫.৪)
কোচবিহার ২৭ (২৭.৬)
দার্জিলিং ১৬.২ (১৬.৬)
দিঘা ২৬.৪ (২৫.৬)
কলকাতা ২৭.৮ (২৭.৬)
মালদহ ২৮.৫ (২৬.৬)
পানাগড় ২৬.৪ (২৬.৪)
পুরুলিয়া ২৬.১ (২৫.১ )
শিলিগুড়ি ২৫.৮ (২৬.২)
শ্রীনিকেতন ২৫.৯ (২৬.১)

নিজের পথেই এগোচ্ছে নিম্নচাপ, যেসব রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে মৌসুমী অক্ষরেখার পথ ধরেই অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে পূর্ব এবং মধ্য ভারতে ভারী বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে অতি প্রবল বৃষ্টি হতে পারে উপকূল অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায়।












Click it and Unblock the Notifications