ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

রবিবারের তুলনায় এদিন সকালে তাপমাত্রা কিছুটা বাড়ল। কনকনে ঠান্ডা না থকলেও খুব সকালের দিকে হাল্কা শীতের অনুভব এখনও রয়েছে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা (temperature) ১৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালে যা ছিল ১৬.৯ ডিগ্রি সে

রবিবারের তুলনায় এদিন সকালে তাপমাত্রা কিছুটা বাড়ল। কনকনে ঠান্ডা না থকলেও খুব সকালের দিকে হাল্কা শীতের অনুভব এখনও রয়েছে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা (temperature) ১৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালে যা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এবার ধীরে ধীরে কলকাতা-সহ জেলাগুলির তাপমাত্পা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস (weather office)।

আগামী কয়েকদিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

আগামী কয়েকদিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

এদিন সকালে দিল্লিতে হাল্কা কুয়াশা ছিল। রাজধানীতে সকালে ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের গুণমান বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছে। এদিকে সোমবারের পর মঙ্গলবার এবং বুধবার দেশের উত্তরভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদে ভারী তুষারপাত হতে পারে। পাশাপাশি আগামী ৫ দিন এইসব জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও উত্তরাখণ্ডে ২৩-২৪ ফেব্রুয়ারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ২৬ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এইসব জায়গায়। ২৭-২৮ তারিখ নাগাদ বড় মাত্রায় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.৭ ( ১৫.৬)
বালুরঘাট ১৫.২ ( ১৪.৪)
বাঁকুড়া ১৬.৫ (১৫.৮)
ব্যারাকপুর ১৪.৯ ( ১৪.২)
বহরমপুর ১৩ (১২.৬)
বর্ধমান ১৮ (১৮.৮)
ক্যানিং ১৭.৬ ( ১৫.৬)
কোচবিহার ১২.৮ ( ১২.৩)
দার্জিলিং ৭.৬ (৭.৪)
দিঘা ১৭.৫ (১৭.২)
কলকাতা ১৮ (১৬.৯)
মালদহ ১৭.৬ ( ১৭.৬)
পানাগড় ১৪.১ ( ১৩.৮)
পুরুলিয়া ১৪.৩ (১৫.১ )
শিলিগুড়ি ১১.৪ (১১.৩ )
শ্রীনিকেতন ১৫ (১৪.৮ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+