নিম্নচাপ স্পষ্ট, এগোচ্ছে উপকূলের দিকে! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা
উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা
সকাল থেকে কোনও সময় মেঘলা আবার কোনও সময় রোদ ঝলমলে আকাশ (weather)। রয়েছে অন্যদিনের মতো ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। সকালের দিকে কোনও কোনও জায়গায় দু এক ফোঁটা বৃষ্টি পড়েছে।

উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায়
গত ২৪ ঘন্টায় আন্দামান নিকোবর ছাড়াও ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়েছে। বুধবার মৌসুমী বায়ু, উত্তর প্রদেশের বাকি অংশ, পুরো বিহার, পশ্চিমবঙ্গের উত্তরাংশ, সিকিম, ঝাড়খণ্ডের উত্তর অংশ, উত্তর ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পূর্ব অংশ এবং পশ্চিম মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশ থেকে বিদায় নিয়েছে। নির্দিষ্ট থকে বলতে গেলে উত্তরে কোচবিহার থেকে দক্ষিণে শ্রীনিকেতন, রাঁচি হয়ে মৌসুমী বায়ু বিদায় হয়েছে।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ
মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় থাকা মঙ্গলবারের নিম্নচাপ আরও স্পষ্ট হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থআন করছে। আগামী ২৪ ঘন্টায় তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে। এরপর তা উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
ষষ্ঠীর দিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার পরের ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
ষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে এদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার দিন অর্থাৎ সপ্তমীতে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার অর্থাৎ অষ্টমীর দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায়।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২২.৮
বালুরঘাট ২৩.৬
বাঁকুড়া ২৩.৫
ব্যারাকপুর ২৬
বহরমপুর ২৫.২
বর্ধমান ২৪
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২২.১
দার্জিলিং ১২.৪
দিঘা ২৫.৯
কলকাতা ২৬.৩
মালদহ ২৬.৪
পুরুলিয়া ২২
শিলিগুড়ি ২২
শ্রীনিকেতন ২৩.৪
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications