ভোর রাতে প্রবল বৃষ্টিতে শীতের আগমন বার্তা! কবে থেকে বাংলায় নামবে তাপমাত্রা, কোন পূর্বাভাস আবহাওয়ার

শুক্রবারের মতো শনিবারও আকাশে মেঘের আনাগোনা। এদিন ভোররাতে বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিও হয়েছে। তবে তাপমাত্রার (weather) সেরকম কোনও পরিবর্তন হয়নি। বরং শুক্রবারের থেকে অনেক জায়গারই তাপমাত্রা বেড়েছে

শুক্রবারের মতো শনিবারও আকাশে মেঘের আনাগোনা। এদিন ভোররাতে বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিও হয়েছে। তবে তাপমাত্রার (weather) সেরকম কোনও পরিবর্তন হয়নি। বরং শুক্রবারের থেকে অনেক জায়গারই তাপমাত্রা বেড়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মেঘ সরলেই তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

রাতে বৃষ্টি, সকালে কুয়াশা

রাতে বৃষ্টি, সকালে কুয়াশা

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো এদিন ভোররাতে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়। তবে সকাল হতেই অনেক জায়গায়তেই সূর্যের মুখ দেখা যায়নি। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন শহরে একই পরিস্থিতি। তবে আবহাওয়া দফতর জানিয়েছেন, রবিবার থেকেই পড়বে শীত। তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এছাড়াও রাজ্যের পথে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। কমবে পূবালী হাওয়ার দাপট।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। তবে সোমবার নাগাদ দার্জিলিং-এ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, পরবর্তী সময়ে তা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী সময়ে তা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২০
বালুরঘাট ১৫.৪
বাঁকুড়া ২০.৫
ব্যারাকপুর ২২.১
ক্যানিং ২৩
কোচবিহার ১৭.১
দার্জিলিং ৬
দিঘা ১৯
কলকাতা ২২
মালদহ ২০.৭
পুরুলিয়া ১৯
শিলিগুড়ি ১৭
শ্রীনিকেতন ১৯.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+