বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যেই অস্বস্তিকর গরম, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যেই অস্বস্তিকর গরম, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

এদিন সকালে রাজ্যের কোথাও তাপমাত্রা (temperature) বেড়েছে, আবার কোথাও কমেছে। তবে বেলা বাড়তেই বেড়েছে অস্বস্তিসূচক। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস (weather office)।

বৃষ্টিপাতের পাশাপাশি হতে পারে তুষারপাত

বৃষ্টিপাতের পাশাপাশি হতে পারে তুষারপাত

শিলাবৃষ্টির পাশাপাশি বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে ২৪ মার্চের মধ্যে। জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব ও পশ্চিম রাজস্থানে। পঞ্জাবের ভারী বৃষ্টিপাত হতে পারে ২২ মার্চ নাগাদ। এছাড়াও একটি ঘূর্নাবর্ত অবস্থান করছে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। মধ্যভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের কোনও কোনও জায়গায় আগামী ৩-৪ দিনে বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় কোনও জেলাতেই ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ দিন, দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গেও, কোথাও কোনও রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী ৫ দিন, দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২১.৮( (২১.৬)
বালুরঘাট ১৭.৮ (১৮.৮)
বাঁকুড়া ২২.৮ (২৩.৪)
ব্যারাকপুর ২২ (২০.২)
বহরমপুর ১৯.৬ (২০)
বর্ধমান ২৪.৮ (২৪)
ক্যানিং ২৩ (২২.৬)
কোচবিহার ১৮.৪ (১৯.৬)
দার্জিলিং ৯.৬ (১০.২)
দিঘা ২৪.৭ (২৪)
কলকাতা ২৫.৩ (২৪.১)
মালদহ ২৩.৯ (২৩.৯)
পানাগড় ২০.৮ (১৮.৮)
পুরুলিয়া ২১.১ (২১.১)
শিলিগুড়ি ১৭.৮ (১৮.৯)
শ্রীনিকেতন ২১ (২০)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+