দক্ষিণবঙ্গ জুড়ে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা! উত্তরবঙ্গে কোন পরিস্থিতি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গ জুড়ে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা! উত্তরবঙ্গে কোন পরিস্থিতি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

রাজ্যে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস, সেখানে পানাগড়ের সর্বনিম্ন চাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন চাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। পাশাপাশি জাঁকিয়ে শীত বড়দিন পর্যন্ত থাকবে বলেও জানানো হয়েছে।

বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি

বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি

আবহাওয়া দফতর জানিয়েছে, শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি বিহার, ওড়িশা ছাড়াও, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায়। শীতলতম দিন বিহারের কোনও কোনও জায়গায়। বিহারের কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। অন্যদিকে খুব হাল্কা বৃষ্টিপাত হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়া বাকি জায়গায় আবহাওয়া শুকনো। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ন্যুনতম তাপমাত্রা দু-একটি জায়গায় বেড়েছে। এই এলাকার সমতলে সব থেকে কম তাপমাত্রা ওড়িশার ফুলবনিতে ৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ৭২ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় একই পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৯.৯ (১০.২)
বালুরঘাট ১০.৩
বাঁকুড়া ৯.৪ (৯.৯)
ব্যারাকপুর ৯.৩ (৭.৯)
বহরমপুর ৯.৪
বর্ধমান ৮.৬ (৮.৮ )
ক্যানিং ১০ (১০.৬)
কোচবিহার ৭.৫ (৭.৫ )
দার্জিলিং ৬ (৩)
দিঘা ১০.৩ (১০.৩)
কলকাতা ১১.৪ (১২.৫)
মালদহ ১২.৬ ( ১০.৪)
পানাগড় ৭ (৫)
পুরুলিয়া ৬.৪ (৭)
শিলিগুড়ি ৭.৬ (৭.৬)
শ্রীনিকেতন ৮.৫ (৭.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+